এই সাইট কে চালাচ্ছে
সোহেল রানা
Snr WSHC, Jin Li Construction, Singapore
CEO at eshalban.com and tangailbd.com
সিঙ্গাপুর প্রবাসী
আমি নিজে বহুবার সিঙ্গাপুরে কাজের উদ্দেশ্যে আসার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি, আর প্রতিবারই দেখেছি সরকার নির্ধারিত প্রকৃত খরচের চেয়ে কয়েকগুণ বেশি টাকা গুনতে হয়েছে। পাসপোর্ট আবেদন থেকে শুরু করে মেডিকেল, বিএমইটি কার্ড, ভিসা, টিকেট, এমনকি বিমানবন্দর পার হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে একই প্যাটার্ন বারবার ফিরে আসে।
এটা শুধু আমার একার অভিজ্ঞতা না, প্রায় প্রতিটি প্রবাসী কর্মীর সাথেই কমবেশি এমনটা ঘটে। এই প্যাটার্নটা এতদিন শুধু মুখে মুখে ছড়িয়েছে, কোথাও লিপিবদ্ধ হয়নি। দালালদরি সেই ফাঁকটা পূরণ করার একটা চেষ্টা, প্রতিটি ঘটনা বেনামে একটা জায়গায় জমা হোক, যাতে প্যাটার্নটা চোখে পড়ে এবং উপেক্ষা করা কঠিন হয়ে ওঠে।
দালালদরি কোনো সরকারি অভিযোগ কর্তৃপক্ষ নয়। এটি একজন প্রবাসী কর্মীর নিজের অভিজ্ঞতা থেকে শুরু করা একটি সচেতনতামূলক, বেনামী পাবলিক লেজার।
